তোমায় ভালোবেসেছি আজ 

তোমার থেকে নিয়ে,

লাজ-শরম সব পুড়িয়ে দিলাম

প্রেমের আগুন দিয়ে।


পাড়ার লোকে বলবে সবে

ঐ বাড়ির ঐ ছেলে,

কেমন করে কার সাথে সে

প্রেমের খেলা খেলে!


বলবে তোমায় বন্ধু-স্বজন

কোন হৃদয়ের পারে, 

ঘর বেধেছো কার-ই সাথে 

জীবনে সংসারে?


কেমনে তুমি ধরলে তারে

কোথায় পেলে বলো,

কেমনে করে মন তোমাদের

আজকে আপন হলো?


বলবে তোমায় পেলে-

সে কি ভালো ছেলে?

আগলে তোমায় রাখছে নাকি

হৃদয় পেখম মেলে?


তখন তুমি বলবে তবে

তোমরা সবাই শুনো-

এমন ছেলে কেউ দেখেনি

কোথাও কোনোদিনো। 


তাকে পেয়ে দেখছি আমি

ভালোবাসার ভুলে, 

আমার মনের ঊষর জমি 

ভরছে গোলাপ ফুলে।



১২-১১-২০২৩

শাহজালাল উপশহর, সিলেট। 

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top