এখানে বৃষ্টি নামে ভারী ছলছল
এখানে তোমার নামে আকাশ কাঁদে,
এখানে চোখের নদী জলে টলমল-
এখানে যাচ্ছে দিন প্রেম অবসাদে।

এখানে দুপুর কাটে গুমোট মেঘে
এখানে সন্ধ্যা আসে পাখির ঠোটে,
এখানে কাটছে দিন প্রেম ভাবাবেগে-
এখানে মরছে প্রেম রাতের ভোটে!

এখানে সকাল নেই, সুবহে সাদিক-
ফুরোবার নাম নেই, দেখি পুবাকাশ,
এখানে বিশাল তরী নেইতো নাবিক;
এখানে হতাশা শুধু, নেই কোন আশ।

তুমি কি আসবে নিয়ে আলোর ফেরি,
তুমি কি জ্বালবে বাতি এই মাজারে,
তুমি কি আসবে? তবে কিসের দেরী?
কত কি গুজব শুনি রোজ বাজারে!

২৯-০৮-২০২৩
আলমপুর, সিলেট। 

Post a Comment

 
Top