এত কাছে ছিলে তবু একসাথে আজো
হৃদয়ের মসজিদে বাঁধিনি কাতার,
সূর্যের দেখা নেই, নেই তার ত্যাজও
এখানে এখনো তাই ভীষণ আঁধার।
•
কাজা হয়ে জমে আছে প্রেমের আবেগ
না বুঝেই অনুতাপ করছো জমা,
অনুতাপে ঝরে যদি বিষাদের মেঘ;
নিজেকে কিভাবে তুমি করবে ক্ষমা?
•
তোমার দু'চোখে আর নেই কোন নেশা
আঁধার ঘুছতে তাই লাগেনি ফজর,
এখানে রাত্রিশেষ, হলেই এশা;
তোমার হৃদয়ে তাই করিনি কসর!
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment