ঠোটে ঠোট রেখে তুমি ফেলছিলে শ্বাস
উষ্ণতা বিনিময়ে পাগল তখন,
বলোনি, সেটিই ছিলো বিদায়ের আভাস;
উষ্ণ বায়ুতে বুঝি পোড়ে যায় বন!

চোখে চোখ রেখেছিলে হাতে ছিলো হাত
নির্বাক ভাষাতেই ভাব বিনিময়,
রাতভরা চোখে আমি খুঁজেছি প্রভাত;
বুঝিনি কি করে হলো এসব প্রলয়!

পায়ে পায়ে হেটে গেছি দেখিনি সময়
চোখে ছিল পদ-রেখা, কানে ছিল সুর,
খোঁপার বাঁধনে হলো গভীর প্রণয় ;
তুমি নেই, তবু বাজে পায়ের নুপুর!






২৯-০৭-২০২০

Post a Comment

 
Top