নেফ্রোতিতির পিরামিডে গেছি, গেছি মায়াদের দেশে,
গিরিক রোমান আরো কত দেশ ঘুরেছি নানান বেশে।
মহাদেশ জুড়ে মহাকাল ধরে হেটেছি অনেক পথ
তোমার মতন কাউকে দেখিনি এ আমার অভিমত।

ক্লিওপেট্রার সৌন্দর্য আর হেলেনের রুপ নদী
আরো এক করি রাণী বিলকিস লেডি ডায়ানাকে যদি
ম্লান হয় সব তোমার রুপের মহাসাগরের কাছে
জগতের সেরা সুন্দরীতমা আমার ঘরেই আছে!
আরব আজম আফ্রো য়্যুরোপ আর এশিয়ার মাঝে
সুন্দরী যত, ম্লান হয়ে যায় তোমার টোলের ভাজে।

মারিয়ানা আর গ্র‍্যাণ্ড ক্যানিয়ন আছে আরো যত খাদ
তোমার টোলের গভীরতা এত সব হয়ে যায় বাদ।
অতল টোলের গিরিখাদে পড়ে হয়েছি প্রেমের মরা
তোমাকে পেয়েই বুঝেছি জগত প্রেমের বসুন্ধরা।



২৬-১০-২০২২
পিনিকজোন, বিজয় একাত্তর হল
ঢাকা বিশ্ববিদ্যালয়। 

Post a Comment

 
Top