ভালোবাসা নিয়ে বাঁচো
প্রিয় যতো মুখ,
সুখে থেকো ভালো থেকো
বুকে নিয়ে সুখ।
প্রিয় যতো মুখ,
সুখে থেকো ভালো থেকো
বুকে নিয়ে সুখ।
ভালো থেকো সুখে থেকো
শিশিরে সকাল,
ঘুরো তুমি তাকে নিয়ে
গোধূলি বিকাল।
শিশিরে সকাল,
ঘুরো তুমি তাকে নিয়ে
গোধূলি বিকাল।
সুখে থেকো সুখে থেকো
সাথে নিয়ে তারে,
হাসিখুশি রেখো তারে
ভালোবাসো যারে।
সাথে নিয়ে তারে,
হাসিখুশি রেখো তারে
ভালোবাসো যারে।
সুখে থেকো সুখে রেখো
তারে চিরদিন,
হাসিমুখে যাক দিন
কষ্ট বিহীন
তারে চিরদিন,
হাসিমুখে যাক দিন
কষ্ট বিহীন
Post a Comment