পড়তে বসে মনের ভিতর
তুমার কথাই আসছে,
বইয়ের পাতায়  রঙিন হয়ে
তুমার ছবি ভাসছে।

বইয়ের ভাঁজে লেখার মাঝে
তুমায় যেন দেখছি,
তুমায় নিয়ে রাতদুপুরে
অনেক কথাই লেখছি।

বইয়ের ভিতর সব পাতাতেই
তুমি যেন হাসছো,
পাতার সাথে তাল মিলিয়ে
ঠিকই চলে আসছো।

ভুবন ভুলার হাসি দিয়ে
মনটা আমার কাড়ছো,
প্রেমের ঝুলার সকল কিছুই
আমার তরে ঝাড়ছো।


বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২১শে নভেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top