১
দাওনা ছেড়ে বাঁধ
ভাসুক স্বপ্নতরী
হতাশার জাল ছিড়ে
আবার স্বপ্ন ধরি!
২
আশা নাকি মরীচিকা
নিন্দুকেরা বলে
আমি দেখি জীবন আমার
আশার উপর চলে।
৩
আশার মাঝে জীবন
আশাতেই পথচলা
তাইতো সকাল সন্ধ্যা
শুধু আশার কথা বলা।
৪
হতাশা ভুলে যেতে চাই
দেখতে চাই স্বপন
পোড়া হৃদয়ে করে যাই
আশার বীজ বপন।
৫
খুব বেশি দিন নেই
মৃত্যু করছে তাড়া
তবুও বাঁচার আশা
করছিনা হাতছাড়া।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৭ই মে ২০১৬ ঈসায়ী।
Post a Comment