দুই চোখ থেকে ঝরে গেছে সব জল
কি আর কাঁদাবে আমায়,
তোমার হৃদয়ে রয়েছে অনেক বল
তোমাকে কে আর থামায়! 
 
প্রেমের অস্ত্রে মারছো আমায় রোজ
বেঁচেও মরেছি আমি,
আঘাত করে ও নেও নাতো আর খোঁজ
তবুও কি আমি থামি?
 
পাষাণী তোমার মনেতে জাগেনা মায়া!
দেখো একবার ফিরে,
প্রেমের জন্যে হয়েছি তোমার ছায়া
স্বপ্ন তোমাকে ঘিরে।
 
 
 
 
পিনিক জোন, বিজয় একাত্তর।
৩০-১০-২০১৭
 

Post a Comment

 
Top