আমরা সবাই পার্থিবতায় মত্ত যখন থাকি,
বন্দরে নাও ভিড়বে কেমনে তার কি খবর রাখি!
দুরন্ত সব নাবিকের দল হারিয়ে খুঁজছে দিশা,
লক্ষ্য ভুলেছে, দেখছেনা পথ চোখে শুধু অমানিশা
লাটাই বিহীন ঘুড়ির মতন; এসব লোকের তরে,
হতাশ হওয়া সেসব লোকের পথ দেখানোর কাজ করে।

আলোর প্রদীপ জ্বালিয়ে সবারে ডাকছে আলোর পথে,
লড়াকু মনের খাঁটি সে মানুষ হারবেনা কোনোমতে।

মাকালের মত অন্তর যত তাদের করতে ভালো,
রুধির ধারার উৎস হয়ে সে সেখানে জ্বালায় আলো।
ফরিয়াদ রাখি তার দু-জীবন হয় যেন ঝমকালো।
প্রিয় "মারুফ"কে
পিনিক জোন
০১-০৮-২০১৮


Post a Comment

 
Top