ওমরের হুংকার আসে নাতো আজকাল,
আলীদের হাতে উঠে আসে নাতো সেই ঢাল!
জঙ ধরে পড়ে আছে খালিদের তলোয়ার,
ঘুমে সব মুসলিম, নেই কোন খোঁজ তার।

পঞ্চম খলিফা তো ঘুমিয়েছে কবে সেই,
মুসলিম জাহানের আর কোন নেতা নেই।

আইয়ুবী নেই তাই, আমরা ও ঘুম দেই,
হেরার সে প্রদীপে তো আজকাল তেল নেই।
মিটি মিটি জ্বলে আছে, দেখায় সে আজো পথ,
তবুও যে আমাদের মাঝে আছে নানা মত।

তারিকের হুংকার নেই আজ এ ধরায়,
পাপীদের বোঝাগুলো বলো আজ কে সরায়!

Post a Comment

 
Top