তোমার প্রেমে বিভোর হয়ে
দিতে পারি সাগর পাড়ি,
তোমার জন্য মাইকেল হয়ে
জন্ম নেব সাগরদাঁড়ি!
 
তোমার ডাকে ছুটতে পারি
কঠিন বাধার পাড়ার চিরে,
এক পৃথিবীর ওপার থেকে
ডাকলে তুমি আসবো ফিরে।
 
তোমার জন্য রাতের তারায়
বানিয়ে দেবো ফুলের মালা,
দ্বাদশীর চাঁদ তোমার জন্যে
বানিয়ে দেবো মস্ত থালা!
 
তোমার জন্য সাগর সেচে
আনবো ঝিনুক দু-হাত ভরে,
এক পৃথিবীর সকল গোলাপ
মাল্য দিবো তোমার তরে।
 
 
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩১শে মার্চ ২০১৭ঈসায়ী।

Post a Comment

 
Top