এতটা মুক্ত হয়োনা ময়না, যতটা মুক্ত হলে-
শিকারি আবার বাঁধবে তোমায় নতুন খাঁচার তলে।
এতটা নিজেকে প্রকাশ করো না যতটা করলে পরে,
বুঝবেনা তুমি কোনদিক থেকে কোন ঘুঘু এসে ধরে।
কিভাবে তোমায় মারবে ঠোকর, কিভাবে ফেলবে জালে,
বুঝবেনা তুমি নিজেকে আবার বন্দী করার কালে।
কত শিকারির চোখ লেগে আছে গানের পাখির 'পর
কত আশা নিয়ে বসে আছে কত শিকারির অন্তর।
ছোটো পাখিটাকে পুরবে খাঁচায় তাই তারা চুপিসারে,
নানা বেশ নিয়ে ঘুরঘুর করে পাখিটির চারিধারে।
বুঝেনা পাখিটা বোকার মতন নিজেকে প্রকাশ করে;
যেন নিজেকেই টেনে নিতে চায় শিকারির বন্দরে।
২২-১২-২০২০
শাহজালাল উপশহর, সিলেট।
Post a Comment