কোনএক মাঘের রাতে কনকনে শীতে
স্টেশনে বসেছিলে, আমি বিপরীতে।
চোখে চোখ পড়েছিল, ক্ষণিক পরে,
মনে পড়ে হেসেছিলে কেমন করে!
সে হাসির বিশালতা ঢেউয়ের মত
যা দেখেই সেরে যাবে হৃদয়ের ক্ষত।
.
তারপর থেকে রোজ রাতের বেলা
স্টেশনেই পড়ে থাকি আমি একেলা।
আসো যদি ফের কোন রাতের ট্রেনে
সে আশায় থাকি বসে নিয়ম মেনে।
.
হয়তো আসবে তুমি আবার শীতে
বাস্তবে না হলেও মন-নগরীতে।
এসে যেও হেসে যেও দেখে যেও ফের
পথ চেয়ে দিন কাটে এই পথিকের।
(২০১৮/১৯ এর শীতে লেখা)
পিনিক জোন, বিজয় একাত্তর হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
Post a Comment