অন্তর নদীর শুকিয়ে গেছে 
স্বপ্নতরী আর ভাসেনা 
হতাশায় ঢাকা হৃদয়ে মোর 
নতুন স্বপ্ন আসেনা। 
 
        
চিন্তা করি সারাদিন-ই 
পাইনা কোন আশা 
জীবনটা জুড়ে আজ 
শুধুই হতাশা। 
     
      
হতাশা আর নিরাশা মিলে 
নাইতো আমি ভালো 
কেমনে যাবে জীবন 
কোথাও যে নেই আলো! 
 
       
থেমে থাকা মানে মৃত্যু 
হতাশার মানে কি 
ডুবুডুবু জীবন মাঝে 
আশা আর আছে কি? 

 

Post a Comment

 
Top