স্বপ্নে যখন আসেন বাবা
নিতে আমার খোঁজ,
থেকে যাবার বায়না ধরে
কাঁদি আমি রোজ।
বাবা বলেন ওরে খোকা
করিসনে পাগলামি,
পরপারে এসে এখন
কেমনে ফিরি আমি।
অতশত বুঝিনা তো
আমার বাবা চাই,
সবার বাবা থাকবে যদি
আমার কেন নাই?
কাঁদিস নে মোর ছোট খোকা
একটু সবুর কর,
দেখবি খোদা মূল্য দিবেন
চোখের পানির তোর।
ছোট বেলা দাওনি কিনে
লজেন্স কিংবা জুস
তুঁমায় ছেড়ে কেমনে বলো
থাকি আমি খোশ?
পার্কে নিয়ে যাওনি আমায়
যাওনি খেলার মাঠে,
সাতার শিখতে দাওনি সঙ্গ
আমায় পুকুর ঘাঠে।
ইশকুলেতে যাবার বেলা
দাওনি আমায় টাকা,
বাবার আদর পাইনি আমি
দুঃখে হৃদয় ঢাকা।
ওরে খোকা বলিসনে আর
এমন করে কথা,
তোর-ই দুঃখ শুনে আমার
লাগছে মনে ব্যথা।
সারা দিনের কষ্ট শেষে
ফিরতাম যখন বাড়ি,
ছোট খোকা তুই যে তখন
দিতি আমায় আঁড়ি।
আদর করে তোকে যখন
নিতাম আমি কোলে,
সারা দিনের কষ্ট সকল
যেতাম তখন ভুলে।
কতো আদর করতাম তোকে
তুই যে ছোট খোকা,
কাঁদিয়ে দিলে কেউ তোকে
দিতাম ভীষণ বকা।
তুই ছিলি মোর চোখের মনি
আমার মানিক রতন,
বেলা শেষে বাড়ি এসে
নিতাম ঠিক-ই যতন।
আদর সোহাগ করেছিলে
যখন ছিলাম অবুঝ,
বুঝতে শিখার পরে আমি
পাইনি তুঁমার-ই খোঁজ।
যখন তুঁমার হাত টি ধরে
ঘুরতে যাবার কথা,
চারিদিকে খুঁজে তুঁমায়
পাইনি তখন সেথা।
কাজের বেলা বাবা তুঁমায়
পাইনি কেনো বলো?
মোর জীবনে কেন এমন
দুঃখ নেমে এলো?
মানিক আমার কাঁদিস নে আর
সইতে নাহি পারি,
মহান প্রভুর গোলাম মোরা
মানবো বিধান তাঁর-ই;
তাঁর-ই ডাকে সাড়া দিয়ে
আসতে হলো আমায়,
আশায় আছি মিলবো আবার
জান্নাতের-ই খিমায়।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৭ই মে ২০১৬ ঈসায়ী।
(মাত্র দুই বছর বয়সে বাবাকে হারিয়েছি, আল্লাহ্ তাকে জান্নাতের উচ্চ মাক্বাম দান করুন আমীন। )
Post a Comment