১
কাবার গেলাফ ছুঁয়ে দেখবার
কি ব্যাকুল আশা মনে,
প্রভু গো, আমার নসিবে জোটাও
জেয়ারত এ জীবনে।
২
যে বালু চুমিছে নবীরর কদম
লেগেছে নবীর গায়,
লাগুক সে বালু আমার দু চোখে
আজি এই জামানায়।
৩
জুটবে কি আর কপালে আমার
সে কথা কি আমি জানি!
আবে জমজম খোদার রহম
বরকতময় পানি।
৪
হারামের মাঝে আমার দু চোখ
ঝরাক অশ্রুবাণ,
তোমার ঘরেই কেঁদে কেঁদে, প্রভু,
হোক দিন গোজরান।
বিজয় একাত্তর হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৮ই এপ্রিল ২০১৭ ঈসায়ী।
Post a Comment