এ আবার কেমন বিপদ!
দুদিন পরেই জঙ্গি আসে,
এ মানুষ কেমন মানুষ!
মানুষ মেরে শুধুই হাসে!
সে মানুষ নয়তো মানুষ
দেশের ভিতর বোমা মারে,
ওদের সবে দাও ধরিয়ে
যখন তুমি পাবে তারে।
এ মানুষ নয়তো মানুষ
অবুঝ শিশু বোমায় মারে,
এ মানুষ নরপিশাচ
রক্ত চায় যে ভোজাহারে!
এ বিপদ ভীষণ বিপদ
দেশের নামে দিচ্ছে কালি,
সবাই মিলে রুখতে হবে,
লাভ হবেনা দিয়ে গালি।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১লা এপ্রিল ২০১৭ ঈসায়ী।
--
Sent from Fast notepad
Post a Comment