যাচ্ছে তো যাচ্ছেই
দিন কেটে যাচ্ছে!
আলসেমি কুরে কুরে
আমাকে তো খাচ্ছে।
ঘুম দেই ধুমধাম
লেখাপড়া করিনা,
বইকে তো পাই ভয়
ভুলেও যা ধরিনা।
এক্সাম আসে ঠিক
জমে শুধু গোল্লা,
দেখে বলে অনেকেই
আমি নাকি মোল্লা!
খাওয়াদাওয়া ঠিক নেই
ঠিক ও নেই ঘুমটা,
পাবো পাবো করেও
পাচ্ছিনা রুমটা।
কবে পাবো ঠিক নেই
আশা আছে পাবো-ই,
রুমে বসে কতকিছু
আয়েশেতে খাবো-ই!
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১১ই এপ্রিল, ২০১৭ ঈসায়ী।
Post a Comment