(প্যারোডি)
নেই কিরে আজ মহান প্রেমিক
প্রেম বুঝি আজ কাঁদে,
নইলে কি আর বন্দি হয় সে
ভোগবাদিদের ফাঁদে!
প্রেম মানে আজ ভোগবাদীতা
লুটেপুটে খাওয়া,
দেহ কিংবা পকেটই হোক
দুটোই থাকে চাওয়া।
প্রেমের এমন দুর্দিনে আজ
নেই কিরে কেউ বীর?
বন্দী প্রেমের মুক্তি দিয়ে
পৌছে দিবে তীর!
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২১শে এপ্রিল, ২০১৭ ঈসায়ী।
Post a Comment