পাখির ডাকে কিচিরমিচির
মিষ্টি রোদের আলো,
ভোর বেলাতে শুদ্ধ বাতাস
মন করে দেয় ভালো।
দুপুরবেলা গাছের ছায়ায়
ক্লান্ত রাখাল ঘুমে,
ঘুমায় যেমন ছোট্ট শিশু
মায়ের বদন চুমে।
বিকেল হলেই ফিরছে সবাই
আপন আপন নীড়ে,
অপরুপ সে স্নিগ্ধ ছবি
সকল কিছুর ভিড়ে।
সন্ধ্যা হলে শিশু কিশোর
পড়েতে বসে সবে,
রাতের নামাজ পড়ার পরে
শুইতে যাবে তবে।
ছবির মতন মায়ায় ঘেরা
মায়ার নেইতো শেষ,
সে যে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১লা এপ্রিল ২০১৭ ঈসায়ী।
Post a Comment