ডাকবো না আর আমি,
যতই পাঠাও খবর কিংবা লাল হলুদের খাম-ই।
সকাল বেলার নাস্তা কিংবা বিকেল বেলার চায়ে,
নিজেই করবো নিজের খাবার কষ্ট লাগুক গায়ে।
 
ডাকবো না আর আমি,
তোমার মনের অভিমানটাকে মনে কর যদি দামি।
একলা ঘরেই কাটুক সময়, একলা বিকেল বেলা, 
একলা না হয় ঘুরতে গেলাম বসবে যখন মেলা। 
 
ডাকবো না আর আমি,
যদিও আমার মনের ভিতর লিখছি তুমার নাম-ই। 
চেষ্টা করবো ভুলতে তোমায়, শিখবো একলা চলা 
নাইবা আবার পার্কে গেলাম, না হোক গল্প বলা।
 
ডাকবো না আর আমি, 
যদিও তোমায় বাসবো ভালোই সারাটি দিবস যামী!
একলা কাটুক উদাস দুপুর একলা কাটুক ভোর,
একলা ঘরেই থাকবো নিত্য লাগিয়ে সকল দোর।
 
ডাকবো না আর আমি,
গোটা পৃথিবীর মানুষের মাঝে হও যদি তুমি নামী!
 

Post a Comment

 
Top