স্বাধীনতা তুমি, আমার ভাইয়ের
রক্তে রাঙানো মাটি,
স্বাধীনতা তুমি, দেশের ভিতর
না রাখা শত্রু ঘাটি।
 
স্বাধীনতা তুমি, বোনের কাকন
ভাইয়ের হাতের ঘুড়ি,
স্বাধীনতা তুমি, মায়ের নোলক
কিংবা হাতের চূড়ি।
 
স্বাধীনতা তুমি, গায়ের গরিব
কিষাণের মুখে হাসি,
স্বাধীনতা তুমি, বাগানের মাঝে
ফোঁটা গোলাপের রাশি। 
 
স্বাধীনতা তুমি, দুষ্ট বালক,
ডানপিটে সব ছেলে,
স্বাধীনতা তুমি, চুল খোলা মেয়ে,
উড়ে চলা ডানা মেলে।  
 
স্বাধীনতা তুমি, কারো খোরপোষ
কারো বা মনের ব্যথা,
স্বাধীনতা তুমি, আমার মনের
ইচ্ছে স্বাধীন কথা। 
 
 
(শামসুর রাহমান এর অমর কবিতা "স্বাধীনতা তুমি" অবলম্বনে) 
 

শাহজালাল উপশহর, সিলেট।
১৬ই ডিসেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top