তুমার মনের আঙিনাতে দাওনা তুমি আমায় ঠাই, 
সকাল বিকেল ঘুরবো আমি, যাবো হেথায় হামেশাই। 
প্রবেশ করতে চাই যে আমি দাওনা খুলে মনের দ্বার, 
তুমায় থেকে রুখবে আমায় এমন সাহস আছে কার? 
দুজন মিলে দেখবো স্বপ্ন সুন্দর একটি ঘর বাঁধার, 
লোকসমাজে বলুক যাহা করিনা পরোয়া তার। 
তুমি শুধু হ্যা বলে দাও লাগবে নাতো আর কিছু, 
দেখবে আমি ঘুরবো না আর কখনো তুমার পিছু। 
তুমায় পেলে গড়বো আমি প্রেমের নতুন তাজমহল, 
থাকবো শুধুই আমরা দুজন, থাকবে নাতো লোকসকল। 
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
৫ই আগস্ট, ২০১৬ ঈসায়ী।
 

Post a Comment

 
Top