ভাবনা জুড়ে আছো তুমি
আছো হৃদয় মাঝে,
তুমার ছায়া পাই যে আমি
আমার সকল কাজে।
ভুবন মাঝে এলাম আমি
তুমায় সিঁড়ি করে,
তাইতো আমার ভালোবাসা
সবই তুমার তরে।
পাইনি তুমায় শৈশবেতে
পাইনি তুমায় কাছে,
তবু তুমার ভালোবাসা
আমার সাথে আছে।
বাবা তুমি সবার সেরা
এই পৃথিবীর মাঝে,
অগ্রপথিক মানি তুমায়
আমার সকল কাজে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৯শে আগস্ট, ২০১৬ ঈসায়ী।
Post a Comment