একদা এক সকাল বেলা
করলো নেমু পণ,
যে করেই হোক প্রেম করিবে
হোক না বিলক্ষণ!
যেই ভাবা সেই লাগলো খুঁজে
প্রেমী কোথায় পায়?
একলা মেয়ে দেখতে পেলেই
দৌড়ে ছুটে যায়!
নাম কি তোমার? কোন ইয়ারে?
থাকো তুমি হলে?
একা নাকি! বন্ধু হবে?
দাওনা আমায় বলে।
ক্লান্ত নেমু, দিশেহারা
ভাবে দুচোখ বুজে,
এত এত মেয়ের মাঝে
সঙ্গী পাইনা খুঁজে!
এদিক ঘুরে ওদিক ঘুরে
ঘুরে চতুর্দিক,
সাথীর খুঁজে পাগল নেমু
ঘুরছে দিক্বিদিক।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩১শে জানুয়ারি, ২০১৭ ঈশায়ী।

Post a Comment