১
খেলা করে হাটু ভাঙে
আমাদের মুশফিক,
পান খায় লাল করে
গিলে নেয় সব পিক!
২
খেলার পাগল ছিল আগে
সারাদিন-ই মাঠে,
এখন তাকে খুঁজে
পাবে
লেখাপড়ার বাটে।
৩
ঘুমহীন পড়া ছিল
সারাদিনের কর্ম,
লেখাপড়া দিয়ে সে
বানিয়েছিল বর্ম।
৪
খেলার পাগল সেই
ছেলেটি
এখন খেলা করে না,
রাতদিন পড়া ছাড়া
আর কিছু বুঝেনা।
৫
লাজুক লাজুক চেহারা
আমাদের মুশি
চুপি চুপি প্রেম
করে
আছে বেজায় খুশি।
৬
চুপি চুপি প্রেম
করে
কোন কিছু বলে না,
প্রেমী ছাড়া একদিন
ও
থাকতে সে পারে না।
৭
যে ছেলেটি ঢাকায়
এসে
করেছে কান্নাকাটি
আম খাওয়া জানে না
সে
খায় যে শুধু আটি।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৬ই মে ২০১৬ ঈসায়ী।
Post a Comment