১
তোমায় নিয়ে অনেক দূরে
হারিয়ে যাবো আজ,
আমার সাথে হারিয়ে যেতে
কিসের আবার লাজ!

           ২
কোলের উপর তোমার মাথা
আমার হাতে চুল,
মনের মানুষ খুঁজতে আমি
করিনিতো ভুল।

             ৩
চোখে চোখে হোক না কথা
চলুক প্রেমের গল্প,
হাজার বছর প্রেম করলেও
মনে হয় সব অল্প!


বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩১শে জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।

Post a Comment

 
Top