কেউ কি এখন দয়া করে
                        তার হৃদয়ে আমায় দিবে ঠাই?

আমার মনের অন্ধকারে
দুঃখ যত ডুকরে মরে,
তার কাছেতে গিয়ে আমি
                       দুঃখ ভোলার টনিক যেন পাই।

দাড়িয়ে আছি একলা পথে
উঠবো আমি কোন সে রথে?
কোন গাড়ীতে উঠে আমি
                            মনের মত রাজমহলে যাই?

উঠতে যাবো সখীর গাড়ী
থামার জন্য হাতটি নাড়ি,
কাছে এসে থামলে পরে
                গাড়ীর ভিতর উঠার জায়গা নাই!

দুঃখ নিয়ে পথেই থাকি
একা একাই মুছি আঁখি,
কাছে এসে একটি পাখি
                  আমায় বলে দুঃখের ই গান গাই!

কেউ কি এখন দয়া করে
                       তার হৃদয়ে আমায় দিবে ঠাই?


বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১৯শে জানুয়ারি, ২০১৭ ঈসায়ী।

Post a Comment

 
Top