কে যাও পথিক? দাড়াও তুমি,
খানিক থেমে যাও,
দয়া করো এ অধমে!
আমায় কিছু দাও।
সুরা কালাম কিছু পড়ে
নবীর দরুদ সাথে,
খোদার কাছে একটু বলো
শান্তি পাবো তাতে।
তোমার তরে রইলো আমার
সালাম শোকর প্রীতি,
আমার তরে দোয়ার কথা
রেখো মনে স্মৃতি।
আবু সালে মাসুম আহমদ,
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৬শে জানুয়ারি, ২০১৭ ঈসায়ি।
Post a Comment