একলা বসে যেই মানুষে খোদার কথা স্মরে,
প্রবৃত্তিকে দমিয়ে রাখে মহান প্রভুর ডরে।
সারাটি দিন উপোস থাকে ধার্মিকতার তরে,
শয্যাগত হওয়া তখন অপছন্দ করে। 
সে-ই হচ্ছে বাধ্য খোদার এই পৃথিবীর মাঝে,
তিনিই তাকে পথ দেখালেন, বাধ্য হবার কাজে।
 
 
 
"إذا ما العبد راقب من يراه * وخالف عند خلوته هواه 
وصام نهاره ورعًا ونسكًا * وجانب عند مضجعه كراه
 فذاك من الورى عبد مطيع * لمولى نحو طاعته هداه"
 
 
 


{মূল লেখাটির লেখক সম্পর্কে জানা যায়নি}
 
 

Post a Comment

 
Top