দিনজুড়ে আজ করবো পান,
আসবে না যে আমার কাছে
তার বিরহে গাইবো গান।
আজ এ বেলায় পানশালাতে
কাটুক না হয় আমার দিন,
যার প্রেয়সী গেছে চলে
বাজাক না সে দুঃখের বীণ।
নর্তকী নাচ দেখে যদি
মনের ভেতর আসে সুখ,
শরাব হাতে পানশালাতে
দিক মিটিয়ে মনের দুঃখ।

Post a Comment