শুদ্ধ হব আবার আমি, শুদ্ধ হবে সবে,
নষ্টরা সব যাক হারিয়ে, শুদ্ধ সবাই রবে।
শুদ্ধ হোক আজ শরাবখানা, তার ভিতরের লোকে,
শুদ্ধ বাতাস যাক বয়ে আজ নষ্ট সবার বুকে।
শুদ্ধ হবে নষ্ট নদী, নষ্ট সাগরতীরও,
নষ্ট সবাই বদলে গিয়ে শুদ্ধ পথে ফিরো।
নষ্ট নারী শুদ্ধ হবে, শুদ্ধ হবে সাকী,
শুদ্ধ হবে জোয়ান-বুড়ো কেউ রবেনা বাকি।
শুদ্ধ হবে দুর্নীতিবাজ নষ্ট অফিসারও,
নষ্টরা সব শুদ্ধ হবে, হক নেবেনা কারো।
শুদ্ধ হবে গান কবিতা শুদ্ধ হবে কবি,
নষ্ট সবাই শুদ্ধ হবে, তুই কেন বাদ রবি?
নষ্টামি আর ভন্ডামি সব ভাসুক অথৈ জলে,
নষ্ট দলে মরুক পুড়ে ছাই আগুনে জ্বলে।
এই পৃথিবীর সবকে নিয়ে শুদ্ধ হলে তবে-
শান্তি পাবো, আজকে আমি শুদ্ধ হব, হবে?
পিনিক জোন
০৮-০১-২০১৮
(কবি আখতারুজ্জামান আজাদের ‘নষ্ট হব, হবে?’ এর বিপরীতে)
Post a Comment