আবার আমি যাবো ফিরে
আমার ছোট্ট গাঁয়ে,
ঘুরবো আমি সুরমা নদী
কলিম মাঝির নায়ে।
 
সকাল থেকে বিকেল আমি
করবো শুধুই খেলা,
দেখতে যাবো ঐ পাড়াতে
বসবে যখন মেলা।
 
নাগর দোলায় চড়বো আমি
বোনকে সাথে নিয়ে,
কত লজেন্স মিঠাই খাবো
গাঁয়ের হাঠে গিয়ে।
 
বিকেল বেলা বাবার সাথে
যাবো ধানের ক্ষ্যাতে,
ধান কাউনের সাথে আমি
উঠবো খেলায় মেতে।
 
রাত্রি বেলা দাদুর কাছে
শুনবো গল্প কত,
ঠাকুরমা আর নাসির গাজীর
কেচ্ছা আছে যত।
 
বাবার সাথে মসজিদেতে
যাবো ফজর হলে,
সকাল বেলার বাতাস ভালো
জ্ঞানী লোকে বলে। 
 
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৭শে সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top